1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

শিবালয়ে  পাচারকালে  ৫শ’ বস্তা  সার আটক করেছে পুলিশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ফেরিঘাটে পারাপারের সময় সরকারি ৫শ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার পাচারকালে জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ  ট্রাকের চালক ও তার সহযোগীকেও (হেলপার) আটক করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে এই বিষয়টি নিশ্চিত করেছে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ সার জব্দ করে পুলিশ।

আটককৃত ট্রাকের চালক ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাশীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বাঠামারা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মোঃ বাবুল হোসেন। তার সহাযোগী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোঃ খলিলের ছেলে মোঃ আসলাম।

জানা যায়, এক অসৎ ব্যবসায়ী মুন্সিগঞ্জ জেলা মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স এর ডিলারের কাছে এই সার পাচার করা হচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সার বোঝাই ট্রাকটিকে জব্দ করে পুলিশ।

এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি ট্রাকে করে সরকারি সার অবৈধভাবে পাচারকরা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আরিচা ঘাট এলাকা থেকে সার বোঝাই ট্রাকটিকে জব্দ করি। চালক ও তার সহযোগী (হেলপার) সারের কোন প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারে নাই আমাদেরকে। এঘটনায় ট্রাকের চালক ও তার সহযোগীকে আদালতে পাঠানো হবে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :