1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন 

ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ বন্ধ করতে উপদেষ্টার নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৮৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন বিভাগ আর ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ করবে না। তিনি রাস্তার পাশে সামাজিক বনায়নের জন্য লাগানো ইউক্যালিপটাস ও আকাশমণি ছাড়া অন্য গাছ সংরক্ষণ করতে বন বিভাগকে নির্দেশ দেন।

তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বায়োডাইভারসিটি রুলস ও গাইডলাইন তৈরি করা হবে। এছাড়া, বন ও বন্যপ্রাণী সংক্রান্ত কাজে রেঞ্জ অফিস পর্যায়ে শিক্ষার্থীদের যুক্ত করার কথা বলেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁও বন অধিদফতরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় তিনি এ নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, লাঠি টিলা, চুনতি, সাতছড়ি ও লাউয়াছড়ার জন্য ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। এসব বনভূমিতে ইকো-ট্যুরিজম ও পিকনিক বন্ধ করতে হবে। গান-বাজনাও বন্ধ করতে হবে, যাতে বন তার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারে।

তিনি বলেন, বনভূমির অবৈধ দখল উচ্ছেদ করতে হবে, কোনো তদবির বরদাশত করা হবে না। বনবাসীদের সাথে দ্বন্দ্ব দূর করে গারো সম্প্রদায়ের বিরুদ্ধে মামলাসহ হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।

উপদেষ্টা স্ট্রাটেজিক প্ল্যান, জেন্ডার পলিসি, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম এবং প্রকল্পের তথ্য প্রকাশে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মতবিনিময় সভায় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম, যুগ্মসচিব বন শামীমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :