1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

বাংলাদেশের কাঠামোগত সংস্কারে সহায়তা করবে এশীয় উন্নয়ন ব্যাংক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এডিবি’র দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কোনিশির নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সাথে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে এডিবি’র মহাপরিচালক বলেন, এডিবি’র বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে আগ্রহী।

কোনিশি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতি-ভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ দিয়েছে।

এডিবি প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা গ্রাউন্ড জিরো অবস্থায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করা দরকার।

বৈঠকে সরকারের সদ্য চালু হওয়া আর্থিক খাতের সংস্কার, ট্যাক্স ডেটা ডিজিটালাইজেশন, ডেটার স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী জানান, বৈদেশিক মুদ্রার বাজারে গতিশীলতা এবং রিজার্ভ ও রেমিটেন্সের সাথে এর পারস্পরিক সম্পর্কে ইতোমধ্যে উন্নতির লক্ষণ দেখাচ্ছে। সেই খাতে আত্মবিশ্বাস ও আস্থার একটি লক্ষণীয় উত্থান রয়েছে।

সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, এডিবি’র সিনিয়র উপদেষ্টা এডিমন গিনটিং, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেওং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং সভায় উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :