1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

চট্রগ্রাম আদালতে শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করেছে মামুন আলী নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন তিনি। আদালত মামলাটি এফআইআর হিসেবে হালিশহর থানায় রেকর্ড করার নির্দেশ দেন।

আদালত প্রথমে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের মৌখিক নির্দেশ দেন। এ আদেশ শুনে বাদীপক্ষের আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে যান। মামলা হিসেবে থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেয়ার দাবি জানান তারা। এ সময় আইনজীবীরা বিচারককে উদ্দেশ করে নানা মন্তব্যও করেন। একপর্যায়ে বিচারক বিব্রত হয়ে এজলাস ছেড়ে চলে যান।

এসময় আইনজীবীরা নানা স্লোগান দেন। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর পুনরায় এজলাসে আসেন বিচারক। এরপর তিনি অভিযোগটি সরাসরি হালিশহর থানার পুলিশকে এফআইআর হিসেবে নিতে আদেশ দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুর রহমান বলেন, আমরা মামলাটি এফআইআর আদেশ জন্য আবেদন করেছিলাম। কিন্তু আদালত প্রথমে পিবিআইকে তদন্তের আদেশ দেন। এরপর আমরা পুনরায় জোর দাবি জানাই এবং বলি প্রয়োজনে আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যাব। পরবর্তীতে আদালত এফআইআর আদেশ দিয়েছেন। তবে, হট্টগোল কারা করেছে তিনি জানেন না।

নগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) এ এ এম হুমায়ুন বলেন, হট্টগোল ও স্লোগান দেয়ার খবর পেয়ে ওই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরে আর অপ্রীতিকর কিছু হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :