1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

একমাত্র ছেলেকে হারিয়ে মা এখন পাগল প্রায়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৬৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা খান পাড়ার বাহাদুর খানের একমাত্র ছেলে সাদ মাহমুদ খান (১৪) কোটা আন্দোলন দেখতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারায়। নিহত সাদের বাবা বাহাদুর খান প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে বর্তমানে ব্যবসা করছেন।

বাহাদুর খান জানান, ছেলেমেয়েদের খেলাপড়ার জন্য সাভারে একটি বাসা ভাড়া করে পঞ্চম তলায় থাকেন। সাদ স্থানীয় জাবালে নুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করত। গত ২০ জুলাই বিকালে সাদ বাসার ছাদে খেলা করছিল। এ সময় সে রাস্তায় লোকজনের হট্টগোল দেখতে পেয়ে ছাদ থেকে নেমে এগিয়ে গিয়ে কোটা আন্দোলন দেখতে থাকে। এ সময় পুলিশ এসে তাকে গুলি করে দেয়। সঙ্গে সঙ্গে সাদ মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাহাদুর খানের আরও দুই কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছোট মেয়ে জাবালে নুর দাখিল মাদরাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে। ঘটনার পর থেকে পুত্রশোকে মা হালিমা আক্তার শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।

ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বলেন, বাহাদুর খানের ছেলে গত ২০ জুলাই সাভারে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরের দিন এলাকায় তাকে দাফন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :