1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

ছাত্রলীগের কাউকে পড়াবেন না ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষকের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ তুলে দলটির কোনও নেতাকর্মীকে পাঠদান করাবেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা।

বুধবার (১৭ জুলাই) বিকেলে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মুহূর্তেই সেই স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। রাইজিংবিডির পাঠকদের জন্য উম্মে ফারহানার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘আমি উম্মে ফারহানা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক, এই মর্মে ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশ ছাত্রলীগের কোনও নেতাকর্মী-সদস্যকে আর কখনো পাঠদান করাব না। আমার বিভাগের কোনো শিক্ষার্থী যদি কোনোভাবে ছাত্রলীগের কোনো কমিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তারা যেন আমার ক্লাসে না আসেন। অন্য বিভাগে সাধারণত কোর্স নিই না, নিলে তাদের জন্যও একই কথা প্রযোজ্য হবে। যারা লোভের বশবর্তী হয়ে নিরস্ত্র সতীর্থদের শারীরিক আঘাত করে তারা আমার ছাত্র হতে পারে না।’

তিনি আরও লিখেন, ‘এই নৈরাজ্য আর অরাজকতার মধ্যে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অন্তত এইটুকু নিশ্চিত করতে চাই যে, অন্যায় ও জুলুম যারা করে তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। শিক্ষার্থীদের জয় হোক।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :