1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৫৭৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অন্তত ১ মার্কিন ডলার কমেছে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমার পেছনে কাজ করেছে কোভিড নিয়ন্ত্রণে চীনের সিদ্ধান্ত। গত সপ্তাহের শেষ দিকে চীনের কর্মকর্তারা কোভিড নিয়ন্ত্রণে জিরো নীতি প্রয়োগের বিষয়টি অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন। চীনের এমন সিদ্ধান্তে তেলের চাহিদা বাড়ার যে আশা করা হচ্ছিল সেই আশা বর্তমানে ভঙ্গ হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে তেলের বাজারের এ পতন তুলে ধরা হয়।

প্রতিবেদনে তুলে ধরা হয়, ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত) দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা শূন্য ৯ শতাংশ কমে ৯৭ দশমিক শূন্য ৮ ডলারে নেমে আসে। এর আগে দাম রেকর্ড পরিমাণ কমে ৯৬.৫০ ডলার ছুঁয়েছিল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৬ সেন্ট অথবা এক শতাংশ কমে ৯০ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়।

চীনে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার যখন পরিকল্পনা চলে তখনই তেলের বাজার ঊর্ধ্বমুখী দেখা যায়। সোমবার দুই বেঞ্চমার্কেরই দাম বেড়ে আগস্টের পর সর্বোচ্চ হয়।

সিএমসি মার্কেট বিশ্লেষক টিনা টেং ড জানান, বিশ্বজুড়ে মন্দার ঝুঁকি বাড়ছে। বাজারে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির দিকেও নজর রাখছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো অন্যদিকে তেলের দামের উত্থান-পতন ঘটছে। তা ছাড়া মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির বিষয়টিও তেলের বাজারে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :