1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

রাজশাহীতে নৌকার কর্মীরা পিটিয়ে হাত ভাঙ্গল স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩০১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নির্বাচনী প্রচারণার শুরুর দ্বিতীয় দিনে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের ব্যানার টানানোর সময় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীর হাত ভেঙ্গে দেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বতন্ত্র প্রার্থীর কর্মীর নাম আব্দুর রাজ্জাক (৩১)। তিনি স্থানীয় যুবলীগ নেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আ.লীগের সা.সম্পাদক আবদুল ওয়াদুদ দারার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকরা ব্যানার টানাতে গিয়ে এ হামলার শিকার হন। আহত আব্দুর রাজ্জাক মাড়িয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

আহত রাজ্জাককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

আহত রাজ্জাকের সহপাঠী চাঁন মিয়া ও আলামিন জানান, রাত ৯ টার দিকে তারা কয়েকজন মিলে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের একটি ব্যানার নিয়ে মাড়িয়া মৃধা পাড়ার তিন রাস্তার মাথায় গিয়ে একটি গাছে রাজ্জাক উঠে ব্যানারটি বেঁধে ঝুলিয়ে দিয়ে নিচে নেমে আসলে অতর্কিত ভাবে নৌকার সমর্থক মাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লায়নের নেতৃত্বে মজিবর, বেলালসহ কয়েকজন লাঠিসোটা দিয়ে এলোপাতাড়িভাবে রাজ্জাককে পিটাতে থাকে। এসময় তাদের লাঠির আঘাতে রাজ্জাকের হাতে আঘাত লেগে ভেঙ্গে যায়।

পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুত্র:সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :