1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

ফেনীতে পঞ্চম শ্রেণির মাদ্রাসাছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৭৫২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক : ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির মাদ্রাসাছাত্রকে ঘুম থেকে তুলে বলাৎকারের অভিযোগে শিক্ষক আবদুল্লাহ আল মাসুম (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শিক্ষক আবদুল্লাহ আল মাসুম নায়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের খেমচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সে পূর্বচন্দ্রপুর কেরোনীয়া তালিমুল কোরআন মাদ্ররাসা ও এতিমখানার আবাসিক শিক্ষক।

বুধবার রাতে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম।

এলাকাবাসীর বরাত দিয়ে পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, পূর্বচন্দ্রপুর কেরোনীয়া তালিমুল কোরআন মাদ্ররাসা ও এতিমখানায় পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত ১২ বছর বয়সের শিশুটি মাদ্রাসায় আবাসিক থাকে। গত মঙ্গলবার রাতে মাদ্রাসার আবাসিক শিক্ষক মাসুম শিশুটিকে ঘুম থেকে তুলে নিয়ে বলাৎকার করে। পরদিন বুধবার বিকালে শিশুটি মাদ্রাসার পার্শ্ববর্তী তার নানার বাড়িতে যেয়ে নানিকে ঘটনাটি জানায়। এ সময় নানি এলাকাবাসীকে জানালে তারা মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।

বলাৎকারের ঘটনায় বুধবার রাতেই শিশুটির নানি বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম আরও জানান, গতকাল সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে আদালতে ২২ ধারায় শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :