1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

৩ মার্চ গণমিছিলে নেতৃত্ব দেন আওয়ামীলীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৫৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ জনগণের উদ্দেশে এক বিবৃতি দেন। সেটি ৩ মার্চ কয়েকটি পত্রিকায় ছাপা হয়।

তিনি বিবৃতিতে বলেন, ‘সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে হবে। যেন লুটতরাজ ও অগ্নিসংযোগের মতো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সে ব্যাপারে নজর রাখার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণকে বিশেষ করে ভাড়াটিয়া উসকানিদাতাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, যেখানেই জন্মগ্রহণ করুক, যে ভাষাতেই কথা বলুক, বাংলার প্রতিটি বাসিন্দাই আমাদের দৃষ্টিতে বাঙালি। তাদের জানমাল-ইজ্জত আমাদের কাছে পবিত্র আমানত। তা অবশ্যই রক্ষা করতে হবে।’

বিবৃতিতে ৩ থেকে ৬ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমগ্র প্রদেশে হরতাল পালনের আহ্বান জানিয়ে বলা হয়, ‘সরকারি অফিস থেকে শুরু করে সেক্রেটারিয়েট, হাইকোর্ট ও অন্যান্য কোর্ট-কাচারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, রেলওয়ে, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাটবাজার সর্বত্র এ হরতাল পালন করতে হবে।’

বিবৃবিতে বঙ্গবন্ধু অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহারের আহ্বান জানান। কারণ এর আগের দিন সকাল ৭টা থেকে ঢাকা পৌরসভার মধ্যে ১০ ঘণ্টা কারফিউ জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩ মার্চ একটি গণমিছিলের নেতৃত্ব দেন।

(সূত্র : দৈনিক আজাদ)।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :