
নিজস্ব প্রতিবেদক:বাঙালীর ঐতিহ্য পান্তা ভাত খাওয়া, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে মানিকগঞ্জের শিবালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলু ভর্তা, কাঁচা পিয়াজ, মরিচ ও মাছ ভাজি দিয়ে পান্তা ভাত খাবার পর, আনন্দ শোভযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভুঁইয়া, শিবালয় থানার অফিসার ইনচার্জ মনির হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারি লাভলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উলাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের সভাপতি আনিসুর রহমান আনিস, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হাজী মো. আলাল উদ্দিন আলাল, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া, শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী দবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা চৌধুরী, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ নানা বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
এছাড়া, উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের সাংস্কৃতিক প্রেমী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
Leave a Reply