
শাহজাহান বিশ্বাস: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দীর্ঘ ৭ বছর পর অনুষ্টিত হতে যাচ্ছে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটের যমুনা নদীর তীরে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও বৈশাখী মেলা। ২০০৯ সাল থেকে ’শতদল’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ এ ঘুরি উৎসবের আয়োজন করে থাকে। করোনার মতো প্রাকৃতিক সমস্যাসহ সামাজি ও রাজনৈকিত অবস্থা অনুকুলে না থাকায় বিগত ৭ বছর শিবালয় ও আরিচা ঘাটের মানুষের প্রাণের এ উৎসব বন্ধ ছিল বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবছর রাজনৈতিক, সামাজিক ও সার্বিক অবস্থা অনুকুলে থাকায় বাংলার পুরানো এ সাংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য অনেক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে এবার এ ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
’সম্প্রীতির আলোয় বন্ধনের গান শতদল বৈশাখী ঘুড়ি উৎসবে এক হোক প্রাণ’এই শ্লোগানকে ধারণ করে মঙ্গলবার বিকালে ”শতদল” ’সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।
এ ঘুড়ি উৎসব সুষ্ঠভাবে পরিচালনার জন্য শিবালয় উপজেলা ও থানা প্রশাসন এবং শিবালয় বন্দর ব্যাবসায়ী সমাজ কল্যাণ সমিতিসহ সর্বস্তরের লোকজনের সহযোগীতা কামনা করা হয়েছে ’শতদলের’ পক্ষ থেকে। এ ঘুড়ি উৎসব ও মেলাকে ঘিরে রংবেরংয়ের নানা রকম ঘুরিসহ বিভিন্ন খাদ্য দ্রব্যের দোকান বসবে বলে জানান শতদলের সদস্য শিক্ষক সৈয়কত মাহমুদ খান ।
এ ঘুড়ি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।
ঘুড়ি উৎসবের উদ্বোধন করবেন মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্যের সহধর্মিনী সায়লা কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, সহকারি কমিশনার ভুমি জান্নাতুল নাঈম, অফিসার্স ইনচার্জ মো. মানির হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী লাভলু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, শিবালয় উপজেলা কৃষক দলের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বাদল, সমাজ সেবক ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো. হোসেন আলী, সদস্য সচিব মো. সোহেল রানা ও মো. সাইদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন।
Leave a Reply