1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

১৫ আগস্ট নিহত স্বজনদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৯১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পঁচাত্তরের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে শহীদদের কবরে যান প্রধানমন্ত্রী। সেখানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় সশস্ত্র বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এর আগে সকাল সাড়ে ৬টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়েও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, বেলা ১২টায় গোপালগেঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর সেখানে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

টুঙ্গিপাড়ায় কর্মসূচি শেষ করে বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :