1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (২ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।”

জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :