1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন 

শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৮১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। এ মাসেই সংঘটিত হয়েছিল বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। শোকের মাস আগস্ট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর-এ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। এসময় উপস্থিত সকলে কালো ব্যাজ ধারণ করেন। এরপর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মৌন মিছিল ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মতিউর রহমান, কলা অনুষদের ডীন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রক্টর মো. গোলাম রব্বানী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওসমান গনি তালুকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. নুরুজ্জামান খান উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মাচারী ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :