1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে দুই দিনে ২১ জেলের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৫২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে দুই দিনে ২১ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড ও প্রায় ২ লক্ষ ১০হাজার মিটার অবৈধ জাল ধ্বংস এবং জব্দকৃত ৩ মন ৫কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করেছে  উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার ও মঙ্গলবার ( ১৫ এবং ১৭ অক্টোবর) শিবালয় উপজেলায় “মা ইলিশ সংরক্ষণে যৌথ  অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন।

এসময় ১৮ জনকে ১৮ দিনের এবং ৩জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আদালেতে পাঠিয়েছেন ভ্রাম্যমান  আদালত । অভিযানে প্রায় ২ লক্ষ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ৩ মন ৫কেজি মা ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইলিশ ধরার দায়ে যাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন -১.মো: শরীফ (২৪)২.হৃদয় (২৫)৩.মো: রাসেল (২২)৪.শফিকুল (১৮)৫.নায়েব আলী (৭০)৬.মোঃ আলিম(২২)৭.সুরুজ্জামান(২৭)৮.রবিউল(২৬)৯.নূর নবী (১৮)১০.মমিন (২৭)১১.ইকবাল (৪৬)১২.সুমন(২০)১৩.শহীদুল(১৮)১৪.সাগর(৩০) ১৫.মতিউর রহমান (৩৬)১৬.সাদ্দাম হোসেন (৩০)১৭.খায়রুল ইসলাম(৩০)১৮.শরিফুল (২৪)। এরপূর্বে আরো তিনজনকে কারাদন্ড দিয়েছে প্রশাসন।এরা হলেন, উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের লাল চাঁন শেখ (৩২), আলমগীর শেখ (৩৫) ও স্বপন শেখ (৩২)।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা।

অভিযান শেষ উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন বলেন কিছু অসাধু ব্যবসায়ী মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত করছে। “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নে উপজেলা প্রশাসন আজ হতে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :