1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

শিবালয়ে মোবাইল কোর্ট ১ লাখ ৮৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৫৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে শিবালয় উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

শুক্রবার পৃথক অভিযানে মোট ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় । শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
জানা গেছে, উপজেলার নবগ্রাম ও পূর্ব আরপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে নবগ্রাম এলাকার মজিবুর রহমান (৫৫) ও পূর্ব আরপাড়া এলাকার কোব্বাতকে (৪৮) এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া, এদিন বিকেলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন পরিবহনকে মোট ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এদিকে, লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে  অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধে চারটি লঞ্চের মাস্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :