1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

শনিবার ‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২০৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতির সফলতার গল্প, সক্ষমতা ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে আয়োজন করা হয়েছে বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর আয়োজনে এ সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরা হবে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, সৌদি আরবসহ ১৭টি দেশের প্রতিনিধি অংশ নেবেন এই সামিটে। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এফবিসিসিআই সূত্রে জানা গেছে, বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের সম্ভাবনার গল্পগুলো, থাকবে অন্তত ৩০ খাতে বিনিয়োগের সার্বিক তথ্য জানানোর ব্যবস্থা। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ১১ থেকে ১৩ মার্চ এ সম্মেলন হবে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এ বিষয়ে বলেন, বর্তমানে বাংলাদেশের অনেক সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিশ্ববাসীকে জানানো প্রয়োজন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, সৌদি আরবসহ ১৭টি দেশের ৭ জন মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেবেন। এ পর্যন্ত ৭৫৫ জন দেশি ও বিদেশি নিবন্ধন করেছেন বলে জানান তিনি।  তৈরি পোশাক ছাড়াও ওষুধ, ভোগ্যপণ্য, অটোমোবাইল, প্লাস্টিকসহ ৩০টি খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হবে।

জসিম উদ্দিন বলেন, ৫ বছর আগেও আমাদের অর্থনৈতিক অঞ্চল ছিল না। অবকাঠামো খাতে সুযোগ সৃষ্টি হওয়ায় এখন বিনিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। এসব সুযোগ তুলে ধরা হবে। আগামী ৫০ বছর পর বাংলাদেশের অর্থনীতি কোথায় দেখতে চান ব্যবসায়ীরা সে বিষয়ের একটি ধারণামূলক তথ্যচিত্রও প্রদর্শন করা হবে সম্মেলনে।

এতে ৩টি ভাগে ১৭টি প্লেনারি ও ১৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে; যেখানে ওষুধ, বস্ত্র, ট্যুরিজম, টেকসই জ্বালানি, অর্থনৈতিক অঞ্চল, অবকাঠামোসহ আবাসন খাতের বিনিয়োগ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে। এফবিসিসিআই সভাপতি বলেন, শুধু সৌদি আরব থেকেই মন্ত্রীর নেতৃত্বে ৫৫ জন প্রতিনিধি আসবেন। বিনিয়োগ ইস্যুতে সরকারের সঙ্গে তাদের ৪টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সম্মেলনে ৩০টি খাতের বড় ব্যবসায়ীদের পণ্য ও সেবা নিয়ে স্টল থাকবে।

এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, দেশের ১০০টি ইকোনমিক জোনের সব সুযোগ-সুবিধা সামিটে তুলে ধরা হবে। সামিটে ১৫টি ব্যবসায়ী সংগঠন এবং ১৫টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। তারা তাদের সেক্টরের ব্যবসায়িক বিনিয়োগের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরবেন।

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে একটি ফ্ল্যাগশিপ বিজনেস ইভেন্ট হিসেবে কাজ করবে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’। যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির শক্তি ও সামর্থ্য, বাজার সম্ভাবনা এবং উদীয়মান খাতগুলোকে তুলে ধরা হবে আন্তর্জাতিক পর্যায়ে। বাংলাদেশ বিজনেস সামিট কেবল এফবিসিসিআইর একার আয়োজন নয়, এই আয়োজনের অংশীদার দেশের সবাই। সবার সহযোগিতা বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব হবে না।

সামিটে স্বাধীনতার ৫০ বছরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমন ১০ ব্যক্তিকে ১০টি ক্যাটাগরিতে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশে উৎপাদিত সেরা পণ্যগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে সামিটের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো ২০২৩’।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :