
অনলাইন ডেস্ক:মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পদ্মা সেতু। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে ছয় শর্তে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে।
এর আগে শর্ত সাপেক্ষে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় সরকার।
এর আগে, ঈদযাত্রার সুবিধার্থে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে ফেরি চলাচলের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। পদ্মা সেতু দিয়ে প্রায় ১০ মাস পর মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় আবারও ফাঁকা পড়ে রয়েছে ফেরি।
সেতু সচিব মনজুর হোসেন সাংবাদিকদের বলেন, মোটরসাইকেলের জন্য একটি ডেডিকেটেড লেন তৈরি করে দেওয়া হয়েছে। প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে ৪টি মোটরসাইকেল টোল দিতে পারবে। তবে ডেডিকেটেড লেন ছাড়াও চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে যাতায়াত করতে পারবে। পদ্মা সেতুর ওপর সব যানবাহনের গতি ৬০ কিলোমিটার। তাই মোটরসাইকেলের গতিও ৬০ কিলোমিটার রাখা হয়েছে।
Leave a Reply