1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

মেসির নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৭২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: লিওনেল মেসির নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দোহার আহমদ বিন আলী স্টেডিয়ামে শনিবার (৩ ডিসেম্বর) শেষ ষোলর লিওনেল মেসি ও ইউলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে লিওনেল মেসির গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ইউলিয়ান আলভারেজ। ৭৬ মিনিটে এনজো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মোকাবেলা করবে আর্জেন্টিনা।

এদিন খেলার শুরুতেই গোল পেতে পারত আর্জেন্টিনা। ৩ মিনিটের মাথায় পাপু গোমেজের শট হাতে লাগলে অস্ট্রেলিয়ার ডিবক্সে হ্যান্ডবলের আবেদন করে আর্জেন্টিনা। তবে রেফারি তাতে সাড়া দেয়নি।

১৬ মিনিটে পাপু গোমেজ উড়িয়ে মারলে নষ্ট হয় সুযোগ। ১৮ মিনিটে অস্ট্রেলিয়ার আজিজ বেহিখ বল নিয়ে ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনার ডিবক্সে।  তবে ডিফেন্ডারদের চেষ্টায় বিপদমুক্ত থাকে গোলপোস্ট। ২৩ মিনিটে কর্নার পায় অস্ট্রেলিয়া। ২৬ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার আরও একটি আক্রমণ নষ্ট হয় আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায়।

২৮ মিনিটে কর্নার থেকে অস্ট্রেলিয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেন মলিনা। ৩০ মিনিটের সময় রায়ান ম্যাকগ্রিকে মলিনা ফেলে দিলে ফ্রি কিক পায় অস্ট্রেলিয়া। তবে দূর থেকে নেওয়া ফ্রিকিকে কোন বিপদ হয়নি আর্জেন্টিনার।

ম্যাচের ৩৫ মিনিটে ডেডলক ভাঙেন হাজারতম ম্যাচ খেলতে নামা আর্জেন্টাইন অধিনায়ক মেসি। অস্ট্রেলিয়ার ডিফেন্সিভ ফুটবলের কারণে তাদের রক্ষণভাগে তেমন প্রভাব রাখতে পারছিল না আলবিসেলেস্তেরা। তবে লিওনেল মেসির জন্য তো একটু যায়গাই যথেষ্ট। সুযোগটা পেয়েই কাজে লাগিয়ে দলকে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে দেন তিনি।

৩৩ মিনিটে পাপু গোমেজকে ফাউল করা হলে বা প্রান্ত থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসির দারুণ ফ্রি-কিক ডিবক্সে বাঁধা পেলেও ক্লিয়ার করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা। ডি বক্সের জটলায় বল পেয়ে দারুণ প্লেসিং শটে গোল করেন মেসি। এটি বিশ্বকাপে মেসির নবম গোল। এই গোলে তিনি ছাড়িয়ে গেলেন ছিয়াশি বিশ্বকাপের নায়ক ডিয়েগো ম্যারাডোনাকে। আর এক গোল পেলেই ছুঁয়ে ফেলবেন বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

প্রথমার্ধে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

৫০ মিনিটে ডিবক্সের বাইরে থেকে মেসির শট সহজে থামান সকারু গোলরক্ষক ম্যাট রায়ান। ৫২ মিনিটে অল্পের জন্য গোল হজম করতে হয়নি আর্জেন্টিনার। ডিফেন্ডার ও এমি মার্টিনেজের মধ্যে ভুল বুঝাবুঝিতে বল পেয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড। তবে বলে স্পর্শ করার ঠিক আগে বল ক্লিয়ার করেন এমি।

৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এবার নায়ক আগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গোল করা ইউলিয়ান আলভারেজ। অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ান বল দিয়েছিলেন তার বাঁয়ে থাকা ডিফেন্ডারকে। কিন্তু আর্জেন্টাইনদের প্রেসিংয়ে তিনি ব্যাকপাস দেন রায়ানকে। এ সময়ে বলের পেছনে ধাওয়া করছিলেন আলভারেজ। রায়ান বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন তার পায়ে। ফাঁকা পোস্টে গোল করতে খুব একটা বেগ পেতে হয়নি ২২ বছর বয়সী ম্যানসিটি তারকার। শেষ ছয় ম্যাচে এটি তার চতুর্থ গোল।

৬৫ মিনিটে ডিবক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন মেসি। ৭০ মিনিটে আলভারেজকে তুলে লাউতারো মার্টিনেজকে নামান কোচ লিওনেল স্ক্যালোনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :