1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলা বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং কাউন্সিলর কবিরসহ ২৪১ জনের নামে মামলা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ও জেলা জজকোর্টের আইনজীবী মো. মুরাদ হোসেন মানিকগঞ্জ সদর থানায় ৯১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে এই মামলা করেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে আসামিরা গত ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন। এসময় সেখানে থাকা একটি মোটরসাইকেলেও তারা আগুন ধরিয়ে ভস্মীভূত করে দেয়। এ ঘটনায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী বাকি আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, আমিরুল ইসলাম মট্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, সদস্য-সচিব মাহাবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হাসেম আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা ও কাজী রাজু আহমেদ বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান খালিদ, এনামুল হক রুবেল ও আল মামুন, ছাত্রলীগ নেতা মীম ও কম্পন, যুবলীগের জুয়েল ভূইয়াসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :