1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

মানিকগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৮২ বার পড়েছেন

মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রোকমান হোসেনে টোনাকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম নূরুল হুদা রুবেল।

আসামি রোকমান হোসেন টোনা মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আমোদ আলীর ছেলে।

এজহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইরের গোলাইডাঙ্গা বাস্তা এলাকায় ৪৫ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর বটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান রোকমান হোসেন টোনা। পরে আশপাশের লোকজন ধাওয়া করে রোকমান হোসেন টোনাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। ঘটনার পরদিন ৬ ডিসেম্বর নিহতের ভাবি রোকমান হোসেন টোনাকে আসামিকে করে সিংগাইর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার আসামিকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম নূরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আটকের পর আসামি বিভিন্ন সময় জামিনে ছিলেন। সর্বশেষ জামিনের আবেদন করলে বিচারক তা না-মঞ্জুর করেন। রায়ে বিচারক আসামিকে মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছেন।

রায়ের বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মো: শাহিনুর ইসলামের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :