
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চাঞ্চল্যকর ও আলোচিত অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত দলের সর্দার তুহিন ওরফে নজরুল (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিঙ্গাইর উপজেলার চন্ডিপাড়া এলাকা থেকে গ্রোপ্তার করা নজরুলকে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আসামী নজরুল আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ, সাভার, আশুলিয়াসহ আরিচা মহাসড়কে দেশী বিদেশী অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলো। গত ১৩ এপ্রিল ২০১৩ তারিখ রাত ০৭.৩০ ঘটিকায় সিংগাইর থানা পুলিশ উক্ত আসামীর হেফাজতে থাকা অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করেন।
মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী তুহিন ওরফে নজরুল (৪০)’ এর বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামী তুহিন ওরফে নজরুল (৪০)’কে ১০ বছরের কারাদন্ডে দন্ডিত করেন।
উক্ত মামলায় গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply