1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

মানিকগঞ্জে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে দুই যুবকের মৃত্য

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের মান্তা  ও ঘোস্তা গ্রামে গত দুই সপ্তাহে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মো: বাবুল হোসেন (৩৫) ও লুৎফর রহমান (২৭) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত ১২ টারদিকে রাজধানী ঢাকার ধানমন্ডী পোপোলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারাযান বাবুল হোসেন। নিহত মো: বাবুল হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড মান্তা গ্রামের  সাবেক  ইউপি মেম্বার মাইনুদ্দিনের ছেলে। পেশায় তিনি কসমেটিকের দোকান্দার ছিলেন।

অপরদিকে গত ১৬ জানুয়ারি একি ইউনিয়নে ঘোস্তা জাহাঙ্গীরনগড় গ্রামের নাজিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭)। খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়।

পুটাইল ইউপি চেয়ারম্যন মহিদুর রহমান মহিদ জানান, গত ১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে তাকে ঢাকার ধানমন্ডী পোপোলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্তায় গত শনিবার দিনগত রাত বারোটার দিকে মারাযান তিনি। রবিবার বেলা এগারোটার দিকে মান্তা নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সংরক্ষীত নারী আসনের স্থানীয় ইউপি সদস্য রুবিয়া পারভিন জানান, এর আগে গত ১৬ জানুয়ারি তার ওয়ার্ডের  ঘোস্তা জাহাঙ্গীরনগড় গ্রামে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় নাজিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭)।

তিনি আরো জারো জানান, লুৎফর খেজুরের কাচাঁ রস খাওয়ার পর তার মাথা ব্যথা,জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয ডাক্তারের কাছ থেকে ঔষুধ এনে খাওয়ানো হয়। কিন্ত অবস্তার অবনতী হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্তায় গত ১৬ জানুয়ারি মারাযায় লুৎফর। এ নিয়ে গত দুই সপ্তাহে তার নির্বাচিত এলাকায় খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে দুই গ্রামে দুইজন মারাযায় বলে জানান তিনি ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :