1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

মানিকগঞ্জে অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করায় জরিমানা ৫ ব্যবসায়ীকে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩০১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির দায়ে মানিকগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার সকাল থেকে সদর উপজেলার জাগীর কাঁচাবাজার, মোল্লা বাজার, পৌর কাঁচাবাজার ও মানিকগঞ্জ দুধ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় ১৬০ টাকায় কেনা কাঁচা মরিচ খুচরা বাজারে ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রি করা, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আসাদুজ্জামান রুমেল আরও বলেন, ‘খুচরা ও পাইকারি বাজারের সকল ব্যবসায়ীকে ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ করতে সংশ্লিষ্ট বাজার কমিটিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :