1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

মাতৃমৃত্যুর হার কমাতে দেশের সকল পরিবার কল্যাণ কেন্দ্র ২৪ ঘন্টা চালু রাখা হবে-স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪০০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে এখনও অর্ধেক ডেলিভারি হয় বাসা-বাড়িতে। একারণে মাতৃমৃত্যুর হার কমানো যাচ্ছে না। এই মাতৃমৃত্যুর হার কমাতে হলে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াতে হবে। সেই লক্ষ্যে আমরা

দেশের সাড়ে চার হাজার পরিবার কল্যাণ কেন্দ্রই ২৪ ঘন্টা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি।’

শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও রেফারেল ব্যবস্থা জোরদারকরণে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার ইউনিট আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আহমেদুল কবির, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সৌমেন চৌধুরী, মানিকগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ বাহাউদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমানসহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ।

মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, ‘চিকিৎসা সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে সরকার নানাধরণের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে রেফারেল ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষ সেবা পেতে শুরু করেছে। এখন আর মানুষ  বিনাচিকিৎসায় মারা যাচ্ছে না।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :