
অনলাইন ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
সোমবার দুপুরে রুমা উপজেলার বগালেক সড়কের ঢালু পথে দুই ট্রাকের এ সংঘর্ষ হয়।
নিহত ও আহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বিষয়টি নিশ্চিত করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের নাম জানা সম্ভব হয়নি।
Leave a Reply