
অনলাইন ডেস্ক: বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ বা বম পার্টি) সদস্যের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। এসময় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএফ-এর গোপন আস্তানার সন্ধান পায়। পরে সেনাবাহিনীর সদস্যের সাথে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। একসাথে কেএনএফের আস্তানা থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কি পরিমাণে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি বলেন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার কুত্তা ঝিরি নামক স্থানে কেএনএফের সাথে সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে বলে শুনেছি। তবে এখনো অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply