1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

নারীরা কণ্যা, জায়া, জননীরূপে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে-রিতা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, ‘দেশের অর্ধেকের বেশী ভোটার নারী। আর অধিকাংশ নারীরাই সবসময় ধানের শীষে ভোট দেন। কাজেই আগামী নির্বাচনে প্রতিটি ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। একাজে পুরুষের চেয়ে নারী কর্মীরা বেশী ভূমিকা রাখতে হবে। সেই বিবেচনায় মহিলা দলের নেতা-কর্মীদের আরও বেশী ভূমিকা পালন করতে হবে।’

তিনি আজ মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নারীর তিন রূপ-কণ্যা, জায়া, জননী। এই তিন অবস্থায় থেকে নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। বিএনপি সরকার গঠন করতে পারলে আগামীতে নারীদের কল্যাণে কাজ করা হবে।’

জেলা মহিলাদলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাসুমা খান মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীয়ার খান সিপার, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, গোমাম কিবরিয়া সাইদ ও জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি সানজিদা রহমান ছন্দা।

এর আগে, দুপুর ১২টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে তা জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :