1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় সাত নৌযানকে ৮৩ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৫৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলরত সাত নৌযানকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়।

এ সময় নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্ল্যাহ, সহকারী পরিচালক মো. নাহিদ হোসেন, নৌ পুলিশের একজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. শহীদ উল্ল্যাহ বলেন, ‘সন্ধ্যার পরে নৌপথে চলাচলে নিরাপত্তা নিশ্চিতে বুধবার বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষ্যা নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।’

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, ‘নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হবে।’

তিনি বলেন, ‘মোট ১১টি নৌযান পরিদর্শন শেষে সাতটি নৌযানকে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং চারটি নৌযানে কোনও ত্রুটি না পাওয়ায় সেগুলো ছেড়ে দেওয়া হয়।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :