1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

নভেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় বিবেচনা করে চলতি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুর দিকে আগামী জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকায় সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং ষষ্ঠ ও সপ্তমের মূল্যায়ন কার্যক্রমগুলো ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে চাই। যাতে পরে নির্বাচনের প্রচারের সময়টায় গেলে তাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, আগেভাগে শিক্ষা কার্যক্রম শেষ করতেই এবার শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হয়েছে। আমরা শীতের ছুটির সময়টা বাড়িয়ে দেব। ওখানে আমরা সমন্বয় করব।

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করব, রাজনৈতিক দলগুলো তাদের যেকোনো কর্মসূচিই দিন না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। আমাদের সন্তানদের জীবনকে জিম্মি করে কেউ যদি রাজনীতি করতে চান, সেটাতো আসলে রাজনীতি হবে না। সেটি হবে অপরাজনীতি।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :