1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন 

ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টটেড ট্রেনিং

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৬৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) ডিপার্টমেন্ট এবং প্রফেশনাল ট্রেনিং প্রতিষ্ঠান এটোভা টেকনোলজির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীরা তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এটোভা টেকনোলজিতে সম্পন্ন করতে পারবে এবং ট্রেনিং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন কোম্পানিতে চাকুরীর সহায়তা পাবে।

চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) ডিপার্টমেন্টের পক্ষ থেকে ছিলেন-

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান তাসলিম আরেফিন, এসিট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল ইসলাম, এসিট্যান্ট প্রফেসর তাসনুভা আলী, লেকচারার মুশফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এটোভা টেকনোলজির পক্ষে উপস্থিত ছিলেন- এটোভা টেকনোলজির ফাউন্ডার অ্যান্ড সিইও ফেরদৌস ঈপন, আম্বার আইটি লিমিটেডের, নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম ম্যানেজার, মাহবুব হাসান পাভেল, ট্রায়াঙ্গল সার্ভিস লিমিটেডের হেড অফ কাস্টমার সাপোর্ট, কল সেন্টার অ্যান্ড আইটির, মোহাম্মদ রাইসুল ইসলাম, মিডওয়ে কন্সালটেন্সি (UK) লিমিটেডের, আইটি ম্যানেজার, অমিত পাল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জনাব তাসলিম আরেফিন বলেন, এ চুক্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ট্রেনিং করে চাকুরীর জন্য প্রস্তুতি নিতে পারবে এবং চাকুরীর ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

আম্বার আইটি লিমিটেডের, নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম ম্যানেজার মাহবুব হাসান পাভেল বলেন, এটোভা টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দিতে এবং ট্রেনিং পরবর্তীতে চাকুরীর ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত।

উল্লেখ্য এটোভা টেকনোলজিতে সিসিএন, মাইক্রোটিক, লিনাক্স, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টসহ বেশ কিছু প্রোফেশনাল ট্রেনিং করিয়ে থাকে এবং এই করোনাকালীন সময়ে ২০০ এর অধিক ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীর চাকুরীর ব্যবস্থা করেছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :