1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

আশুলিয়ায় লাশ পোড়ানোর অভিযোগে পুলিশ পরিদর্শক আরাফাত গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:কোটাবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আফতাবনগর থেকে আরাফাতের গ্রেফতার করেছে র‍্যাব-৩। আরাফাত ঢাকা জেলা উত্তরের সাবেক ডিবি পরিদর্শক।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাববের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ করেন স্বজনরা। দুজনের পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান ১১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।

নিহত আস-সাবুরের ভাই মো. রিজওয়ানুল ইসলাম ৩০ জনের বিরুদ্ধে এবং নিহত সাজ্জাদ হোসেন সজলের মা মোছা. শাহীনা বেগম ৪০ জনের বিরুদ্ধে মামলা দুটি করেছেন। দুই মামলার অভিযোগ একই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :