1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

আবার বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৯২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সপ্তাহ যেতে না যেতেই আবারও আগুনের ঘটনা ঘটেছে ফুলবাড়িয়া এলাকায়। এবার আগুন লেগেছে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায়। নিয়ন্ত্রণে কাজ করেছে ১০টি ইউনিট। শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম।

কন্ট্রোলরুমে দায়িত্বরত রাসেল ফারুক জানান, খবর পেয়ে ১ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও বলেন, ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগল। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :