1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক মানিকগঞ্জে মানবপাচার প্রতিরোধে লিগ্যাল এইড কমিটির বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময়

শিবালয়ে হেরোইনসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে হিরাইনসহ মো.মিরাজুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল)  রাতে উপজেলার পিডিবি (পিসিপোল) কারখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিরাজুল ইসলাম শিবালয় ইউনিয়নের শিবালয় গ্রামের মো.সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শিবালয়ের পিডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে মিরাজুলকে আটক করা হয়। এসময় তার কাছে ২ দশমিক ৫ গ্রাম হেরোইন পাওয়া যায় যার মুল্য প্রায় ২৫ হাজার টাকা। হেরোইনসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পরদিন ২৯ এপ্রিল তাকে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সাথে জরিত রয়েছে বলে পুলিশ জানায়।

শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মানির হোসেন বলেন, তিনি থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :