1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাড়ে ৭ কোটি টাকার অনুদান হৃদরোগ ইনস্টিটিউটে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৬০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অসহায় রোগীদের চিকিৎসায় সাড়ে ৭ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ‘অসহায় রোগী সেবা তহবিল’ এ অনুদানের (৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা) চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিন অনুদানের এ চেক গ্রহণ করেন।

এর আগে ২০২২ সালে একই তহবিলে প্রধানমন্ত্রী দুইবারে আরও ৭ কোটি টাকা অনুদান দেন। সব মিলিয়ে গত দুই বছরে ‘অসহায় রোগী সেবা তহবিল’ এ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ১৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেওয়া হলো।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল অসহায় রোগী সেবা তহবিল পরিচালনা করে আসছে। এর আওতায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে যেসব চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে- হার্টের রক্তনালীতে রিং স্থাপন, পেস মেকার স্থাপন, হার্টের ভালভ প্রতিস্থাপন, ওপেন হার্ট সার্জারি এবং এ সার্জারির সময় প্রয়োজনীয় অক্সিজেনেটর সরবরাহ। এ তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইজ ক্লোজার সরবরাহ করা হচ্ছে। এছাড়া হাতে ও পায়ের রক্তনালীতে ব্লকের চিকিৎসার জন্য এ তহবিলের আওতায় রিং স্থাপনও করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :