1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। মহামারি করোনার পর এ বছর সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা হবে। পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসএসসিতে এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে পরীক্ষার্থী ২ লাখ ৯৫ হাজার ১২১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন। গত বছর ২০ লাখ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।। অর্থাৎ, এবার গত বছরের চেয়ে ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে।

এসএসসিতে প্রশ্ন ফাঁস ‘ঠেকাতে’ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নপত্র বহন কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এমন কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী কোন সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট নিয়ম অনুযায়ী খুলবেন। শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিক তথ্য আদান-প্রমাণ করবে। বরাবরের মতো কেন্দ্রসচিব ছাড়া কেন্দ্রে অন্য কারও মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসিতে আক্রান্তরা এবং যাদের হাত নেই-এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বরাবরের মতো শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় বসার সুযোগ থাকছে। এ ছাড়া, অটিস্টিক, ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত পরীক্ষার্থীসহ শ্রবণ থেকে শুরু করে সব প্রতিবন্ধী অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে পরীক্ষায়।

মহামারির আগে দেশে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হতো। করোনা ও বন্যার কারণে ৭ মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :