1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

ঈদে সড়ক-মহাসড়কে চলতে পারবে না ফিটনেসবিহীন যানবাহন:আইজিপি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। হাইওয়েতে বন্ধ থাকবে নসিমন ভটভটির মতো যানবাহন। হাইওয়েতে বন্ধ থাকবে নসিমন, করিমন ও ভটভটিসহ সকল ধরনের তিন চাকার জান।

সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক ও মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের নিমিত্তে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো.আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইজিপি যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন না করা, বাসের ছাদে এবং পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী বহন না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি। পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ অতীতের ন্যায় আগামী ঈদেও যানবাহন চলাচলে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে একযোগে কাজ করলে জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।  পরে আইজিপি সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সঙ্গে ভার্চুয়াল সভায় মিলিত হন। সভায় আইজিপি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আইজিপি বলেন, ইদানিং বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। এ ক্ষেত্রে বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। তিনি বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিপণিবিতান, শপিংমল ও বাজারের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখতে হবে। ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাসা বাড়ির নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, আমরা সবাই মিলে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হব।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :