1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

কালবৈশাখী চলতি সপ্তাহেই আঘাত হানতে পারে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২০৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ১৫ থেকে ১৯ মার্চের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আঘাত হানতে পারে কালবৈশাখী। ভারতের একটি গণমাধ্যমে আভাস দিয়েছে, ১৫ মার্চ বিকালের পর থেকে ১৬ মার্চ সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগে কালবৈশাখীসহ শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে। একই সঙ্গে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল গত শুক্রবার তার ফেসবুকেও একই ধরনের আভাস দেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সে দেশের পশ্চিমবঙ্গের একাধিক জেলা হয়ে এ কালবৈশাখী ১৬ মার্চ বাংলাদেশে প্রবেশ করার আশঙ্কা রয়েছে। ঝড়ের পরিধি হবে কুষ্টিয়া, চুয়াঙাঙ্গা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। ঢাকায়ও অগ্রসর হতে পারে। এ ছাড়াও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা পর্যন্ত এ ঝড় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো জেলায় ঝড় প্রচণ্ড গতিতে বইতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও গতিবিধি বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকালের মধ্যে ঝড়ের গতিবিধি বোঝা যাবে। তবে সার্বিকভাবে সংকেত দেওয়ার প্রস্তুতি রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :