1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দ্বন্ধে গুলিতে নিহত ১, আহত ১

নয়াপল্টনের বসছে সিসিটিভি ক্যামেরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজনৈতিক দলীয় কার্যালয় ছাড়াও রাজধানীর নয়াপল্টনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অফিস-আদালত, বাসা বাড়ি রয়েছে। এসব স্থাপনা ও জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় এলাকাটিতে সিসিটিভি স্থাপন করা হচ্ছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায়ও সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব ক্যামেরা স্থাপন করছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশসনস) বিপ্লব কুমার সরকার। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

বিপ্লব কুমার সরকার বলেন, মানুষের নিরাপত্তা বিধান করা পুলিশের দায়িত্ব। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন পুলিশের পক্ষ থেকে তা করা হবে।

বিএনপি কার্যালয়ের সামনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে এ সময় প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান ডিএমপি যুগ্ম কমিশনার। পরে বিএনপির সমাবেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে কিনা জানতে চাওয়া হয় তার কাছে।

উত্তরে বিপ্লব বলেন, এটা ভিন্ন প্রসঙ্গ। যারা সমাবেশের আয়োজন করেছেন তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছেন ডিএমপি কমিশনার। জনসাধারণের চলাচল বিঘ্নিত হয় এমন কোনো স্থানে সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :