1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা নদী ভাঙন থেকে রক্ষায় সরকার ব্যবস্থা নিচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বেঞ্চ ফাঁকা, শিক্ষক একা, বিপন্ন গ্রামীণ বিজ্ঞান শিক্ষা শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮ , ভ্রাম্যমান আদালতে শাস্তি ৭ আমি নিজেও নদী ভাঙ্গা মানুষ, ভাঙন কবলিত মানুষের যন্ত্রণা আমার অন্তরে রয়ে গেছে: জিন্নাহ কবীর এমপি শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ 

শিবালয়ে ৪০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৫ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস: মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও একটি বালু উত্তোলনের ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে, অবৈধভাবে বালু কাটার দায়ে আটককৃতদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

শিবালয় উপজেলা মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য অফিসার সাথী রাণী নিয়োগী, পাটুরিয়া নৌ -থানা ইনচার্জ কেএম নজরুলসহ পুলিশ ফোর্স ও বাংলাদেশ  কোস্টগার্ড বিসিজি স্টেশন পাটুরিয়া কন্টিনজেন্ট কমান্ডার এর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার বড় আনুলিয়া গ্রামের অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে ১ হাজার ১শ’পিস অবৈধ চায়না দুয়ারী জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে, একই দিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারের নেতৃত্বে পাটুরিয়া নৌ থানা ইনচার্জ কেএম নজরুলসহ পুলিশ ও কোস্টগার্ড এর সমন্বয়ে উপজেলা এলাকায় যমুনা নদীতে লিজকৃত বালু মহলে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লিজকৃত স্থানের বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি বালু কাটার ড্রেজার জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ঢাকার ধামরাই এলাকার আব্দুল আলীর পুত্র ইসরাফিল, মানিকগঞ্জের হরিরামপুর এর আব্দুস সামাদের পুত্র মো. আরিফ, তরা এলাকার মৃত গোর কুন্ডু এর পুত্র সুভাষ কুন্ডু (৬৯), ভোলার বোরহানউদ্দিন থানা এলাকার মৃত হানিফের পুত্র ইব্রাহিম খলিল (৩২), মানিকগঞ্জের আলোকদিয়ার মৃত হাবিবের পুত্র ইসমাঈল (৫৭)।

পরে, আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :