1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন  নববর্ষ উপলক্ষে আরিচা যমুনা নদীর তীরে ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘুড়ি উৎসব

মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চামটা,পৌলী ,ও খাগড়াকুড়ি গ্রামের কয়েকশ মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিনব উপায়ে প্রতিবাদ জানান। তারা মাথায় ঐতিহ্যবাহী মাথাল ও হাতে কাঁচি নিয়ে মাঠ-জমি রক্ষার বার্তা দেন। নারীরাও ঝাড়ু ও লাঠি হাতে ‘মাটি খেকোদের’ বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা তরা ব্রিজে অবস্থান নিলে ঢাকা–আরিচা মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পৌলী ,চামটা ও খাগড়াছড়ি এলাকায় ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে আবাদি জমি গভীর গর্তে পরিণত হচ্ছে এবং আশপাশের জমিও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।

কৃষকরা জানান, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মেহের আলী, মো. কুদ্দুস মিয়া, রমজান আলী খান, সহমুদ্দিন, আব্দুস সালাম, মো. শুকুর মিয়া, মৌসুমী বেগম ও রোকিয়া বেগমসহ স্থানীয়রা। বক্তারা বলেন, দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ না হলে আমরণ অনশনে যাবেন। এ সময় বিক্ষোভকারীরা স্থানীয় সংসদ সংসদের হস্তক্ষেপ কামনা করে ফসলি জমি রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :