
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য কলেজ বাস সার্ভিসের উদ্ভোধন করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার।
জানা গেছে, মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলার ১৯৭২ সালে প্রতিষ্ঠিত মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজে দীর্ঘ ৫৩ বছর পর এই প্রথম “কলেজ বাস ” সার্ভিস চালু হল।এই মহৎ কাজে যাদের অবদান রয়েছে তাদের প্রতি চির কৃতজ্ঞ কলেজ কর্তৃপক্ষ। বাস সার্ভিস অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মনিষা রানী কর্মকার, অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন,বাস পরিচালনা কমিটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আমিনূর রহমান, কলেজ বাস সার্ভিস কমিটির সদস্য কাজী আব্দুল খালেক, সঞ্জয় কুমার সোম, আবুল হাসেম, অমিয় কুমার হোড়, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ অত্র কলেজের সমস্ত শিক্ষক কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply