1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব শিবালয়ে মাদকসহ অন্যান্য মামলায় ১২জন আটক

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬২০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি হয়েছেন জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার এবং আরটিভি), যুগ্ম সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), দপ্তর সম্পাদক আজিজুল হাকিম (মাইটিভি) এবং কোষাধ্যক্ষ শাহীন তারেক (দৈনিক ইনকিলাব)।

সহ-সভাপতি পদে মো. শাহজাহান বিশ্বাস (দ্য নিউ এজ) ৪৭ ভোট ও আবুল বাশার আব্বাসী (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. শাহানুর ইসলাম (দৈনিক নয়া দিগন্ত) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সম্পাদক পদে জাহিদুল হক চন্দন (রাইজিং বিডি) ৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আকমল হোসেন ( সম্পাদক সাপ্তাহিক অগ্নিবিন্দু) ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার সুজন হোসেন (বার্তা২৪ডটকম) পেয়েছেন ৩৬ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতারের মানিকগঞ্জ প্রতিনিধি সুরুজ খান।সহকারি নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক যুগান্তরের মতিউর রহমান ও দৈনিক সমকালের অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :