1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী শিবালয়ে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালিত আরিচা-পাটুরিয়া ঘাটে মটরসাইকেল ও ঘরমুখো মানুষের চাপ বাড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিতে শিবালয়ে নানা আয়োজন শিবালয়ে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধ প্রতিবাদ সভা পশুর হাটসহ আরিচা ও পাটুরিয়া ঘাটে-ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র‌্যাব

শিবালয়ে দুর্নীতি ও সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগে ডাঃ ফজলে বারীর অব্যাহতি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪৮৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বৈষ্যম্য বিরোধী  ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চাপে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারীকে  অব্যাহতি নিয়েছেন। তার বিরুদ্ধে  নার্স ও  সহকর্মীদের যৌন হয়রানি ও  হাসপাতালের  বিভিন্ন বরাদ্দ থেকে কোটি টাকা আত্মসাতের  অভিযোগ উঠে।

মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে বিভিন্ন ও অপকর্মও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি দোষ  স্বীকার করে নিজে থেকে কর্মস্থল থেকে অব্যাহতি পত্র  সিভিল সার্জন কাছে জমা দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবরা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারী যোগদানের পর থেকে নানা অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি , হাসপাতালের সুন্দরী  নার্স ও সহকর্মী দেখলেই তাদের সময় সুয়োগ বুঝে কু –প্রস্তাব দিতেন। চাকরি হারানোর  ভয়ে ভুকএভাগীরা  কেউ কিছু বলতে সাহস পেত না। ইতিপূর্বে তার নিজ বাসভবনে নারী কেলেঙ্কারির ঘটনা সবার মুখে চাউর হয়। এছাড়া  ২০২২-২৩ অর্থ বছরের  এমএইচভিদের বেতন থেকে আনুমানিক তিন লাখ টাকা, জিপ গাড়ির জ্বালানির বাবদ দুই বছরে চার লাখ টাকা, সিজি গ্রুপ ট্রেনিং বাবদ  ১৫ লাখ টাকা. হাসপাতাল পরিস্কার বাবদ গত দুই বছরে দুই লাখ টাকা, উপজেলায় কমিনিউটি ক্লিনিক গুলো থেকে বিভিন্ন বরাদ্দে তিন লাখ টাকা, এমএসআর টেন্ডার বাবদ  ত্রিশ লাখ টাকা, এমএস ওষুধ না  কিনে ২০লাখ টাকা আত্মসাৎ, ইউনানি ঔষুধ বাবদ  বাজেট বানিজ্য দশ লাখ টাকাসহ বিভিন্ন বরাদ্দ থেকে মোট এক কোটি টাকা আত্মসাতের অভিয়োগ তুলে ধরেন  শিক্ষার্থীরা।  উল্লেখিত অভিয়োগসহ কয়েকজন  ভুক্তভোগী নারী সহজকর্র্মীদের যৌন হয়রানির ও সাধারন রোগীদের সাথে খারাপ ব্যবহার স্বীকার করে কর্ম স্থল থেকে লিখিত অব্যাহতি পত্র  উপস্থিত মানিকগঞ্জ সিভিল সার্জনের কাছে জমা দেন।

এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারী কালের কণ্ঠকে বলেন, অব্যাহতির বিষয় সঠিক। দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

মানিকগঞ্জের সিভিল সার্জন কালের কণ্ঠকে বলেন, আমি  শিবালয় উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে  বৈষ্যম বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গেছেন শুনে ঘটনা স্থলে যাই। এসময়  শিক্ষার্থীরা তার বিরুদ্ধে নানা অপকর্ম দুর্নীতির বিষয়ে  তুলে ধরেন। শিক্ষার্থীদের কথানুযী তিনি কর্মস্থল থেকে এ পদ ও কর্মস্থল থেকে অব্যাহতি পত্র আমার কাছে দেন।

বৈষ্যম বিরোধী আন্দোলনের ফয়সাল হোসেন, দাউদ,  মীর তালহা, সূর্য় হোসেন, কামরুল ইসলাম,নাহিদ আসলাম, রাকিব হোসেনসহ শতাধিক আন্দোলনকারী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :