1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শিবালয় থানার ওসি মো.মনির হোসেন পহেলা বৈশাখ উপলক্ষে আরিচা যমুনার তীরে ঘুড়ি উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন 

বাংলাদেশকে গ্যাস দিতে চেয়েছে চীন: পররাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৩২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চীন বাংলাদেশকে স্বপ্রণোদিত হয়ে গ্যাস দিতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বুয়েট খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশের জ্বালানি সমস্যা ও সমাধান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেল নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। কারণ ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতারসহ বেশ কয়েকটি দেশের সাথে আমাদের আলাপ হয়েছে। তারা প্রত্যেকে আমাদের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দিতে চেয়েছে।

তিনি বলেন, আগে আমাদের সোর্স কান্ট্রি কম ছিল। কিন্তু বর্তমান সরকার বিষয়টি নিয়ে কাজ করেছে। এখন আমাদর সোর্স কান্ট্রি অনেক। তাই এখনই আমরা এ বিষয়ে খুব বেশি চিন্তিত নই। এমনকি কয়েকদিন আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী (ওয়াং ইকে) এসেছিলেন, স্বপ্রণোদিত হয়ে বলে গেছেন, ‘তোমাদের গ্যাসের সমস্যা হলে আমরা দেবো’। মন্ত্রী বলেন, গ্যাসের জন্য আমাদের বাইরের দেশের প্রতি নির্ভর করতে হয়। কিন্তু আমাদের সোর্স নিয়ে অভাব হবে না। কারণ আমরা এটি নিয়ে কাজ করেছি। অনেকগুলো দেশের সাথে এ বিষয়ে আমাদের আলাপ হয়েছে।

তিনি আরও বলেন, দুনিয়ার সব জায়গায়ই এখন গ্যাসের সমস্যা। জার্মান চীনের থেকে গ্যাস নিতে চাচ্ছে। ইউরোপের কয়েকটি দেশ রাশিয়া থেকে গ্যাস নিচ্ছে। এমনকি তারা ন্যাটো এগ্রিমেন্ট নিয়েও কথা বলছে। তিনি আরও বলেন, আমরা আমাদের দেশের মঙ্গলের জন্য যা যা করা দরকার করছি। দেশের রিজার্ভ বর্তমানে যা আছে, তা পর্যাপ্ত বলেও তিনি এ সময় মন্তব্য করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :