1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

হাড়ের ক্ষয় রোগের কারণ এবং যারা ঝুঁকিতে আছেন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পড়েছেন

অনলাইন হেল্থ ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে রোগগুলো মানব দেহে বাসা বাঁধতে শুরু করে, অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ তার মধ্যে অন্যতম। মূলত হাড়ের ক্ষয় রোগটি হওয়ার পেছনে নির্দিষ্ট মাত্রায় হাড়ের ঘনত্ব কমে যাওয়াকে দায়ী করেন বিশেষজ্ঞরা। হাড়ের ঘনত্ব কমতে শুরু করলে হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে আসে এবং হাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যায়। এতে ধীরে ধীরে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে।

যেসব কারণে হাড়ের ক্ষয় রোগ হয়: নানান কারণের পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় রোগ দেখা দিতে পারে। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হলো-

১. নারীদের বেলায় ইস্ট্রোজেন হরমোনের অভাব দেখা দিলে

২. পুরুষের বেলায় টেস্টোস্টেরন হরমোনের অভাব থাকলে

৩. থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকলে

৪. প্যারা থাইরয়েড গ্রন্থির সমস্যা দেকা দিলে

৫. ক্যালসিয়ামের অভাব হলে

৬. ভিটামিন ডি’র অভাব হলে

৭. বংশে যদি কারো হাড়ের ক্যান্সার রোগ থেকে থাকে

এটিকে নীরব রোগ বললে ভুল হবে না। রোগটি মারাত্মক পর্যায়ে না পৌঁছা পর্যন্ত অনেক ক্ষেত্রেই বোঝা যায় না। বেশিরভাগ হাড় ভাঙতে শুরু করলে তবেই রোগী বুঝতে পারেন তিনি অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগে আক্রান্ত হয়েছেন। দেহের বিভিন্ন পেশি কিংবা হাড়ে কিংবা মেরুদণ্ডে ব্যথা হওয়া কিংবা কুঁজো হয়ে যাওয়া এই রোগের প্রধান উপসর্গ।

যারা ঝুঁকিতে আছেন

১. যেসব নারীর ঋতু বন্ধ হয়ে গেছে

২. যারা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করছেন না

৩. যাদের ভিটামিন ডি’র অভাব আছে

৪. ধূমপানে আসক্ত ব্যক্তি

৫. অতিরিক্ত অ্যালকোহল গ্রহণকারী

৬. গেঁটেবাত বা রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত রোগী

৭. ক্যান্সার, এইডসসহ জটিল রোগে আক্রান্ত হলে এবং এসব রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

তাছাড়া নিয়মিত শরীর চর্চা না করলেও হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি বেড়ে যায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :