1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

শুধু ঢাকা সিটিতে নয়, সারা দেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।: স্বাস্থ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি: শুধু ঢাকা সিটিতে নয়, সারা দেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এডিস মশা সারা দেশে ছড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, সারা দেশে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে। প্রতিদিন আড়াই হাজার নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সাত শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন করতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালের কয়েকটি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ডাক্তার ও নার্সদের উদ্দেশে বলেন, আপনার ভালো করে সেবা দিন। আপনাদের সেবার ওপর নির্ভর করবে এই হাসপাতালের মানোন্নয়ন। সরকারি-বেসরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব নেই। তবে কেউ কেউ বলছে বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। আমরা সাত লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করার অনুমোদন দিয়েছি। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ ব্যাগ স্যালাইন দেশে এসে যাবে। বাকিটা পরের দিন আসবে, এর বেশি লাগলেও আমরা আনার ব্যবস্থা করব।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মশা নিধনের কার্যক্রম কয়েক মাস করলে চলবে না। সারা বছর মশা নিধনের কার্যক্রম চালাতে হবে। তবেই মশা নিধন করা সম্ভব হবে। এখনো মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃত্যুও কমবে না। অন্যান্য দেশে ভালো করে স্প্রে করেছে ও সারা বছর পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। এর জন্য ওইসব দেশে মশাও কম ও মৃত্যুও কম। আমরা এই পরামর্শ দিয়েছি সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে আগামী দিনে এই ব্যবস্থা নেওয়ার জন্য।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন। বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে সন্ত্রাস আর গ্রেনেড হামলা করা। তারা মানুষের উন্নয়ন চায় না, তারা মানুষকে পুড়িয়ে মারে। তারা দেশের স্বাধীনতাও চায়নি। বিএনপি অপপ্রচার ও মিথ্যা কথার রাজনীতি করে। তাদের কাজই হলো মিথ্যাকে সামনে এনে মানুষকে বিভ্রান্তি করা।

এ সময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার আরশাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহসীন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, শিশু বিভাগের অধ্যাপক নাজমা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :