1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে মাদক ব্যাবসায়ীসহ বিভিন্ন মামলায় ৭ জন আটক বর্ষা শুরুর আগেই নদী ভাঙন , চিন্তিত শিবালয়ের যমুনা পাড়ের মানুষ শিবালয়ে হেরোইনসহ আটক ১ শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা মানিকগঞ্জে মাটি খেকোদের থাবা থেকে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ  শিবালয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা, আটক ৩ মানিকগঞ্জে শেষ হলো ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন শীর্ষক সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা  মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিবালয়ে মোবাইল কোর্ট ১২হাজার টাকা জরিমানা ২জন আটক ৫ মোটরসাইকেল জব্দ

রাশিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত রাশিয়ার জাহাজ দেশের বন্দরে প্রবেশে বাধা দেওয়ায় রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে মঙ্গলবার তলব করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ‘বাংলাদেশি বন্দরে রাশিয়ার জাহাজ ভিড়া নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরে মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে রাশিয়া বলেছে যে বাংলাদেশের বন্দরে জাহাজ প্রবেশে বাধা দেওয়ার এই সিদ্ধান্ত ‘ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে’।

বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। ঢাকা মস্কোর কাছে অনুরোধ করেছে, এই বিদ্যুৎকেন্দ্রের জন্য সরঞ্জাম সরবরাহে যেন এমন জাহাজ ব্যবহার করা হয় যেটার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :