1. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  2. ssexpressit@gmail.com : sonarbanglanews :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে হার্ডওয়ার কারখানার শ্রমিকদের ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ শিবালয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শিবালয়ে মোবাইল কোর্ট ২৬হাজার টকা জরিমানা শিবালয়ে এই প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  শিবালয়ে রাস্তা উন্নয়ন কাজে বাঁধায় মানববন্ধন অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সমাধান শিবালয়ে দুই বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি হলেন মো.শহীদুর রহমান শিবালয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা শিবালয়ে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে গেল বাস ঈদের প্রস্তুতি দেখতে আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

মানবদেহে বার্ড ফ্লু’র পরিস্থিতি ‘উদ্বেগজনক’: ডব্লিউএইচও

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ক্যাম্বোডিয়ায় মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর বিশ্বে রোগটির ঝুঁকি খতিয়ে দেখতে ক্যাম্বোডিয়া কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ক্যাম্বোডিয়ায় এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসে এক বালিকার মৃত্যু এবং তার বাবার দেহে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর রোগটির ঝুঁকি খতিয়ে দেখতে ক্যাম্বোডিয়া কর্তৃপক্ষের সঙ্গে কাজ শুরু করেছে ডব্লিউএইচও।

পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সম্প্রতি ফ্লু এর বিস্তারের কারণে পরিস্থিতি উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন ডব্লিউএইচও’র মহামারী এবং অতিমারী প্রতিরোধ ও প্রস্তুতি বিষয়ক পরিচালক ড. সিলভি বায়ান। এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান।

এর আগে বছরের শুরুর দিকে ডব্লিউএইচও মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের ঝুঁকি কম বলেই জানিয়েছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির আলোকে বিশ্বব্যাপী বার্ড ফ্লুর ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার ক্যাম্বোডিয়া কর্তৃপক্ষ এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসে ১১ বছরের এক বালিকার মৃত্যুর খবর জানিয়েছে। তার সংস্পর্শে আসা আরও ১২ জনের এই ভাইরাস পরীক্ষাও করা হয়েছে। এর মধ্যে বালিকাটির বাবার দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সিলভি বায়ান বলেছেন, বিশ্বজুড়ে পাখিদের মধ্যে ব্যাপকভাবে ভাইরাস ছড়িয়ে পড়ায় এবং প্রাণী এমন কী মানুষের মধ্যেও ভাইরাস সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাওয়ায় বৈশ্বিক এইচ৫এন১ পরিস্থিতি উদ্বেগজনক। ডব্লিউএইচও এই ভাইরাস সংক্রমণের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং সব দেশ থেকেই উচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। তিনি আরও বলেন, মানুষ থেকে মানুষে বার্ড ফ্লু ভাইরাস সংক্রমিত হয়েছে, নাকি সংক্রমিত কোনও পাখি বা প্রাণী থেকে ভাইরাসটি মানুষের দেহে সংক্রমিত হয়েছে সেটি স্পষ্ট নয়, সেকারণে ক্যাম্বোডিয়ায় এই বিষয়টির ওপর আলোকপাত করা জরুরি।

 সুত্র:সময়ের আলো

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :